hadith book logo

কেন ধূমপান করেন

লেখকঃ শাইখ মুহাম্মদ ইবরাহিম আল-হামদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

কেন ধূমপান করেন?

এ প্রশ্ন প্রত্যেক ধূমপায়ীর দিকে ছুড়ে দেয়া হল, যেন তাদের ভেতর থেকে ধূমপান ত্যাগ করার দাবি উঠে এবং তারা ধূমপান থেকে মুক্তির পথ খুঁজে নেয়।

আপনি যদি কোনো ধূমপায়ীকে উক্ত প্রশ্ন করেন, দেখবেন সে তার উত্তর এড়িয়ে যেতে চায় এবং নানা বাহানা ও অজুহাত পেশ করে।

কেউ বলে: আমি যখন বিষণ্ণ থাকি তখনি ধূমপান করি, যেন আমার অন্তরের বিষণ্নতা দূর হয়।

কেউ বলে: পরিবার থেকে দূরে থাকার কষ্ট ও একাকীত্ব দূর করার জন্য ধূমপান করি।

কেউ বলে: বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেয়ার সময় অধিক আনন্দ উপলব্ধির জন্য ধূমপান করি।

কেউ বলে: স্বাদ উপভোগ করার জন্য ধূমপান করি।

কেউ বলে: গোস্বা ও পেরেশানি দূর করার জন্য ধূমপান করি।

কেউ বলে: বন্ধুত্বের খাতিরে ধূমপান করি।

কেউ বলে: অমুককে দেখাদেখি ধূমপান করি, সে ধূমপান করে আমি তার অনুসরণ করি।

কোনো অসহায় বলে: ছোট বেলা থেকে ধূমপানে অভ্যস্ত হয়েছি, এখন ত্যাগ করা ও তার থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে গেছে।

কোনো অহংকারী বলে: উপকার পেয়েই আমি ধূমপান করি, এতে কোনো দোষ নেই, ক্ষতি নেই।

কেউ বলে: ..., কেউ বলে: ..., কেউ বলে: ... ইত্যাদি।

কারণ যতই থাক মৃত্যু একটাই!!!

সাধারণত মানুষ এসব কারণে ধূমপান করে, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন ধূমপান কর? তারা এসব উত্তর পেশ করে।