hadith book logo

গান-বাজনার ব্যাপারে ইসলামের বিধান

লেখকঃ আখতারুজ্জামান মুহাম্মাদ সুলাইমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

গান-বাজনা শ্রবণের প্রতিকার:

রেডিও টেলিভিশন, ভিডিও কিংবা অন্য কোনো স্থানে যে গান হয়, তা শ্রবণ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে অশ্লীল গান থেকে, যাতে বাদ্যও বাজানো হয়।

গান-বাজনা থেকে বিপরীত কাজ হলো আল্লাহর যিকির ও কুরআন তিলাওয়াত করা। বিশেষ করে সূরা আল-বাকারাহ তিলাওয়াত করা।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«إنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الذِيْ يَقْرَأُ فِيْهِ الْبَقَرَةَ»

“যে বাড়িতে সূরা আল-বাকারাহ তিলাওয়াত করা হয়, সে বাড়ি থেকে শয়তান পালায়ন করে।” [সহীহ মুসলিম, হাদীস নং ৭৮০।]

আল্লাহ তা‘আলা বলেন:

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَتۡكُم مَّوۡعِظَةٞ مِّن رَّبِّكُمۡ وَشِفَآءٞ لِّمَا فِي ٱلصُّدُورِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ ٥٧﴾ [ يونس : ٥٧ ]

“হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরর কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। [সূরা ইউনুস, আয়াত: ৫৭]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও শামায়েল (আখলাক) পাঠ করা এবং সাথে সাথে সাহাবায়ে কেরামের জীবনীও অধ্যায়ন করা।