hadith book logo

গান-বাজনার ব্যাপারে ইসলামের বিধান

লেখকঃ আখতারুজ্জামান মুহাম্মাদ সুলাইমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

তথাকথিত ধর্মীয় গান:

এসব ধর্মীয় গান-বাজনার মধ্যেও নানা ধরনের গর্হিত কথা থাকে। যেমন বলা হলো, প্রতি নবীরই একটা নির্দিষ্ট অবস্থান আছে, আর হে মুহাম্মাদ! এ সেই ‘আরশ! একে গ্রহণ কর। এই বাক্যের শেষ কথা আল্লাহ ও তাঁর রাসূলের নামে মিথ্যা বানান হয়েছে, যার মূল ঠিক নয়। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই ‘আরশ গ্রহণ করবেন না আর তাঁর রবও এ কথা বলবেন না।