১
সালাত সালাত সংযুক্তি অযু, গোসল এবং পবিত্রতা বিষয়ক প্রবন্ধ
লেখকঃ মুহাম্মাদ ইবন সালেহ আল-উছাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
অযুর পদ্ধতি:
১। মুখে উচ্ছারণ না করে মনে মনে অযুর নিয়ত করবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু, সালাত এবং কোনো ইবাদতেই মুখে উচ্চারণ করে নিয়ত করেন নি। কারণ, আল্লাহ অন্তরের খবর জানেন বিধায় মুখে উচ্চারণ করে বলার প্রয়োজন নেই।
২। অতঃপর বিসমিল্লাহ বলবে।
৩। দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করবে।
৪। তিনবার কুলি করবে এবং নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করবে।
৫। তিনবার মুখ ধৌত করবে: এক কান থেকে অপর কান পর্যন্ত প্রস্থে এবং মাথার চুলের গোড়া থেকে থুতনীর নিচ পর্যন্ত লম্বায়।
৬। দুই হাত তিনবার করে ধৌত করবে: হাতের আঙ্গুল থেকে কনুই পর্যন্ত, প্রথমে ডান হাত পরে বাঁ হাত।
৭। একবার মাথা মাসাহ করবে: দুই হাত ভিজিয়ে মাথার সামনা থেকে শুরু করে পিছনে ঘাড় পর্যন্ত নিয়ে পুণরায় সামনে নিয়ে আসবে।
৮। দুই কান একবার মাসাহ করবে: শাহাদাত আঙ্গুল কানের ছিদ্রে ঢুকিয়ে বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের বাহির দিক (পিঠ) মাসাহ করবে।
৯। অতঃপর দুই পা তিনবার করে ধৌত করবে: পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত, প্রথমে ডান পা পরে বাঁ পা।