hadith book logo

সালাত সালাত সংযুক্তি অযু, গোসল এবং পবিত্রতা বিষয়ক প্রবন্ধ

লেখকঃ মুহাম্মাদ ইবন সালেহ আল-উছাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

সালাত সালাত

হে মুসলিম ভ্রাতৃবৃন্দ, ইসলাম সালাতের ব্যাপারটি অত্যন্ত বড় করে দেখেছে, এর স্মরণকে সমুন্নত করেছে এবং একে সব কিছুর ওপর স্থান দিয়েছে। এটি কালেমায়ে শাহাদাতের পর ইসলামের অন্যতম বড় একটি ভিত্তি। যেমন, ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ»

“ইসলাম পাঁচটি জিনিসের ওপর প্রতিষ্ঠিত: আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল -এ সাক্ষ্য দেওয়া, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, সাওম পালন করা এবং বাইতুল্লাহ-এর হজ করা।” [সহীহ বুখারী, হাদীস নং ০৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬।]