hadith book logo

সালাত সালাত সংযুক্তি অযু, গোসল এবং পবিত্রতা বিষয়ক প্রবন্ধ

লেখকঃ মুহাম্মাদ ইবন সালেহ আল-উছাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

সালাত সকল ইবাদতের মূল:

সালাত সকল ইবাদতের মূল এবং আনুগত্যের দিক দিয়ে সবচেয়ে উত্তম আনুগত্য। কুরআন ও হাদীসের বহু জায়গায় এর প্রমাণ এসেছে, তা সংরক্ষণ করে সর্বদা নির্দিষ্ট সময়ে যথাযথভাবে আদায় করার জন্য। আল্লাহ তা‘আলা বলেন:

﴿حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ﴾ [ البقرة : ٢٣٨ ]

“তোমরা সালাতের প্রতি যত্নবান হও; বিশেষ করে মধ্যবর্তী সালাতের।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৩৮]

তিনি আরো বলেন:

﴿وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ ٤٣ ﴾ [ البقرة : ٤٣ ]

“তোমরা সালাত প্রতিষ্ঠা কর এবং যাকাত প্রদান কর আর রুকুকারীদের সাথে রুকু কর।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ৪৩]

তিনি আরো বলেন:

﴿ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ ٢٣﴾ [ المعارج : ٢٣ ]

“ঐ সকল মুসল্লী ব্যতীত, যারা সর্বদা তাদের সালাতের প্রতি যত্নবান।” [সূরা আল-মা‘আরিজ, আয়াত: ২৩]

তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে সর্বশেষ উপদেশ ছিল,

«الصَّلَاةَ الصَّلَاةَ، ومَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»

“সালাত, সালাত এবং তোমাদের অনুচরবৃন্দ (এর প্রতি সদয় হও)”। [আবূ দাঊদ, হাদীস নং ৫১৫৬, আলবানী হাদীসটি সহীহ বলেছেন।]