hadith book logo

মেধাস্বত্ব ও কপিরাইট আইন

লেখকঃ মাওলানা আবুল কালাম আযাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

কপিরাইট/মেধাস্বত্ব কী?

মেধাস্বত্ব কোন একটি বিশেষ ধারণার প্রকাশ বা তথ্য ব্যবহারের নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু অধিকারের সমষ্টি বা সেট। সবচেয়ে সাধারণভাবে, শাব্দিক অর্থে এটা কোন মৌলিক সৃষ্টির ‘অনুলিপি তৈরির অধিকার’ বুঝায়। বেশিরভাগ ক্ষেত্রেই এই অধিকারগুলো সীমিত সময়ের জন্য সংরক্ষিত থাকে। কপিরাইটের চি ‎‎‎ হ্ন হর্ল, এবং কিছু কিছু স্থানে বা আইনের এখতিয়ারে এটার বিকল্প হিসেবে (c) বা (C) লেখা হয়।

সৃষ্টিশীল, বুদ্ধিবৃত্তিক কিংবা শিল্পের বিভিন্ন প্রকার কাজের একটা বিরাট পরিব্যাপ্তিতে মেধাস্বত্ব থাকতে পারে বা হওয়া সম্ভব। বই, প্রবন্ধ, কবিতা, থিসিস, নাটক এবং অন্যান্য সাহিত্যকর্ম, চলচ্চিত্র, মিউজিক্যাল কম্পোজিশন, অডিও রেকর্ডিং, চিত্র বা পেইন্টিংস, আঁকা বা ড্রইং, ফটোগ্রাফ, সফট্ওয়্যার, রেডিও ও টেলিভিশনের সরাসরি ও অন্যান্য সম্প্রচার এর অন্তর্গত।

মেধাস্বত্ব আইন, বুদ্ধিবৃত্তিক সম্পদ (ইন্টেলেকচুয়্যাল প্রোপার্টি) সংক্রান্ত একটি ব্যাপ্ত বিষয়ের অধীনে অনেকগুলি আইনের একটি।

মেধাস্বত্ব আইনগুলোকে কোন কোন দেশে বার্ন কনভেশনের মত আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে স্বীকৃত ও প্রমিতকরণ করা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের মত আন্তর্জাতিক সংস্থা বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলিতে এটা প্রয়োজন হয়।

সারা বিশ্বে মেধাস্বত্ব আইনের প্রয়োগ আছে। এ দেশে ২০০০ সালে এ আইন হয় এবং ২০০৫ এ তা সংশোধন করা হয়। কিন্তু আইনটির কোনো বাস্তব প্রয়োগ নেই।

বর্তমান আইনটির আগে ১৯৬২ সালেও এ ধরনের একটি অধ্যাদেশ জারি করা হয়। ‘কপিরাইট’ শব্দটিতে দুটি শব্দ আছে - কপি ও রাইট। ‘কপি’ অর্থ কোনো একটি আসল জিনিস পুনরায় তৈরি করা, আর ‘রাইট’ মানে অধিকার বা স্বত্ব।

কোন কিছু সৃষ্টি করে কোন প্রযোজনা প্রতিষ্ঠানে কিছু টাকার বিনিময়ে প্রকাশ করতে দিলে, এর মানে এই নয় যে ওই প্রতিষ্ঠানকে কপিরাইট দিয়ে দেয়া হয়েছে। এতে হয়তো একটা নির্দিষ্টসংখ্যা, ধরুন ১০ হাজার কপির জন্য চুক্তি হয়েছে, ওই পর্যন্তই। পেশাদারিত্বের প্রথম শর্ত হিসেবে সবকিছু লিখিত ও পরিষ্কার থাকতে হবে। যত কপির জন্য চুক্তি হচ্ছে তার বাইরে কপি হলে সেটার জন্য আবার নতুন করে চুক্তি করতে হবে।

আপনার কপিরাইটের নির্দিষ্ট চুক্তি কতটুকু সেই অনুযায়ী আপনি তা করতে পারবেন। আপনার মৃত্যুর ৬০ বছর পর পর্যন্ত আপনার কপিরাইটের স্বত্ব থাকবে। যেমন আপনি ২০১০ সালে মারা গেলে আপনার কপিরাইটের স্বত্ব থাকবে ২০৭০ সাল পর্যন্ত।