১
মেধাস্বত্ব ও কপিরাইট আইন
লেখকঃ মাওলানা আবুল কালাম আযাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
ইসলামের দৃষ্টিতে কপিরাইট অধিকার
মেধাস্বত্ব কবি বা লেখকের একমাত্র হক। এ হক নষ্ট করার অধিকার কারো নেই। মেধা তাঁর একমাত্র সম্পদ। এ সম্পদ দ্বারা একমাত্র সে-ই উপকৃত হবে।
তার অনুমতি ব্যতীত অন্য কেউ এতে হাত দিতে পারবে না। অন্যের হক নষ্ট করা ইসলাম হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
لا ضرر ولا ضرار .
‘ক্ষতিগ্রস্ত হওয়া বা ক্ষতি করা কোনটাই ইসলামে নেই।’
অতএব, কপিরাইট আইনের মাধ্যমে যদি কবি বা লেখকের মেধাস্বত্ব অধিকার প্রতিষ্ঠা করা না হয় তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।
অনেকে আবার মেধাস্বত্ব অধিকারকে স্বীকার করে না। তাদের মতে লেখকের বিষয়বস্ত্ত বিকৃত না করে অন্য কেউ যদি তার বই ছাপিয়ে ব্যবসা করে তাহলে কোন অসুবিধা নেই। ছাপানোর অধিকার যদি কেবল একজনের হাতে রাখা হয় তাহলে জনগণ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ তারা ইচ্ছা মত মূল্য নির্ধারণ করে ব্যবসা করার পরোয়া করে না। তারা দলিল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিস পেশ করে থাকে-
نهى رسول الله صلى الله عليه وسلم عن تلقي الركبان، وأن يبيع حاضر لباد .
অথচ আমরা যে বিষয়বস্ত্ত নিয়ে আলোচনা করছি তার সাথে এ হাদিসের নিকটবর্তী সম্পর্ক তো দূরের কথা, কোন দূরবর্তী সম্পর্কও নেই।