১
তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি
লেখকঃ মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
দ্বিতীয় পর্যায় : ঈমান
ঈমানের শাখা-প্রশাখা সত্তরেরও অধিক। এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ মুখে উচ্চারণ করা। আর সর্বনিম্ন হচ্ছে পথ থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেয়া, আর লজ্জাশীলতা হচ্ছে, ঈমানের শাখাসমূহের মধ্যে একটি শাখা।
তবে ঈমানের রুকন বা স্তম্ভ হচ্ছে ছয়টি:
(১) আল্লাহর ওপর ঈমান।
(২) ফিরেশতাগণের ওপর ঈমান।
(৩) আসমানী কিতাবসমূহের ওপর ঈমান।
(৪) রাসূলগণের ওপর ঈমান।
(৫) শেষ দিবসের ওপর ঈমান।
(৬) তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান।
এ ছয়টি রুকনের দলীল হচ্ছে, আল্লাহর বাণী,
﴿لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّۧنَ﴾ [ البقرة : ١٧٧ ]
“তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফিরাবে এতে কোনোই পূণ্য ও কল্যাণ নেই; বরং পূণ্য হচ্ছে যে আল্লাহ, শেষ দিবস, ফিরিশতাকুল, কিতাবসমূহ ও নবীগণের ওপর ঈমান আনয়ন করে।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৭৭]
আর তাকদীর এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী,
﴿إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ٤٩﴾ [ القمر : ٤٩ ]
“নিশ্চয় আমরা প্রতিটি জিনিসের তাকদীর নির্ধারণ করে সৃষ্টি করেছি।” [সূরা আল-ক্বামার, আয়াত: ৪৯]
المرتبة الثالثة