১
ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার প্রথম শর্ত
মহান আল্লাহর নিকটে মানুষের অন্তরের ইচ্ছার উপরই নির্ভর করে সৎকর্ম কবুল হওয়ার বিষয়টি। তাই আমাদের অন্তরের ইচ্ছা বিশুদ্ধ ও পবিত্র হলে মহান আল্লাহর কাছে আমাদের সৎকর্ম গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে আমাদের অন্তরের ইচ্ছা কপটতাপূর্ণ অথবা দুনিয়ার লালসাপূর্ণ হলে, আল্লাহর কাছে আমাদের কোনো সৎকর্ম গ্রহণযোগ্য হবে না। কেননা প্রত্যেকটি সৎকর্ম অন্তরের ইচ্ছার উপরই নির্ভর করে। এবং প্রত্যেকটি সৎকর্মের ফলাফল অন্তরের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হয়। তাই আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন:
" الْأَعْمَالُ بِالنِّيَّة، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى ".
( صحيح البخاري , جزء من رقم الحديث 54, وأيضاً صحيح مسلم , رقم الحديث 155 - (1907), واللفظ للبخاري ),).
অর্থ: “প্রত্যেকটি সৎকর্মের ফলাফল মানুষের অন্তরের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হয়। এবং তাদের সৎকর্মের পরিণতি তাদের অন্তরের ইচ্ছার উপরই নির্ভর করে”।
(সহীহ বুখারী, হাদীস নং 54 এবং সহীহ মুসলিম, হাদীস নং 155 -(1907) এর অংশবিশেষ। তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।
সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটি সৎকর্ম আমাদের অন্তরের বিশুদ্ধ ও পবিত্র ইচ্ছার সাথে সম্পাদন করা উচিত। তাই প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার প্রথম শর্ত হলো: এখলাস বা একনিষ্ঠতা, তাই আল্লাহরই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই সৎকর্ম সম্পাদন করা অপরিহার্য। সুতরাং যে সৎকর্মে এখলাস বা একনিষ্ঠতা পাওয়া যাবে না, সে সৎকর্ম আল্লাহর নিকটে কবুল হবে না। তাই ইসলাম ধর্মের মৌলিক বিধান হলো এই যে, সব কাজে এখলাস বাস্তবায়ন করা অপরিহার্য এবং এখলাসের বিপরীত যে সমস্ত বস্তু আছে, সে সমস্ত বস্তু বর্জন করাও অপরিহার্য। সুতরাং লৌকিকতা, সুনাম ও সুখ্যাতির প্রত্যাশা, ইত্যাদি বর্জন করা জরুরি। তাই এই বিষয়টিকে লক্ষ্য করে এখানে কয়েকটি পয়েন্ট উপস্থাপন করা হলো: