hadith book logo

ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

প্রথমত: এখলাসের অর্থ:

এখলাসের শাব্দিক অর্থ হলো: একনিষ্ঠতা, একাগ্রতা এবং আন্তরিকতা ইত্যাদি।

এখলাসের পারিভাষিক অর্থ:

ওলামায়ে ইসলাম এখলাসের অনেকগুলি পারিভাষিক অর্থ পেশ করেছেন। তার মধ্যে থেকে এখানে কয়েকটি অর্থ পেশ করলাম:

1। এখলাসের সংজ্ঞায় এটা বলা হয়েছে যে, নিজের প্রতি মহান আল্লাহর সার্বক্ষণিক দৃষ্টির কথা স্মরণ রেখে, সৃষ্টি জগতের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য পরিত্যাগ করার নাম এখলাস।

2। এখলাসের সংজ্ঞার ব্যাপারে এটাও বলা হয়েছে যে, মানুষের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার নাম হলো রিয়া বা কপটতা। আর মানুষের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো আমল করার নাম হলো শিরক। কিন্তু এই দুইটি বিষয় থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর জন্য সৎকর্ম সম্পাদন করার নামই হলো এখলাস।

এখলাসের উক্ত পারিভাষিক অর্থগুলির সারমর্ম হলো এই যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই সৎকর্ম সম্পাদন করাকে এখলাস বলা হয়।

যাই হোক আমি পবিত্র কুরআন এবং নির্ভরযোগ্য হাদীসকে সামনে রেখে এখলাসের পারিভাষিক একটি অর্থ সম্মানিত পাঠক এবং সম্মানিতা পাঠিকার জন্য এখানে পেশ করলাম, আর তা হলো এই যে,

اَلْإِخْلاَصُ لِلَّهِ تَعَالَى , هُوَ : فِعْلُ الطَّاعَاتِ لِوَجْهِ اللهِ , وَتَنْقِيَتُهَا مِنْ شَوَائِبِ الشِّرْكِ وَالرِّيَاءِ .

অর্থ: “এখলাস বা একনিষ্ঠতা হলো এই যে, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে তাঁর আনুগত্য করা এবং সেই আনুগত্যকে সকল প্রকারের শিরক ও তার অমেধ্য এবং কপটতার কলুষ থেকে বিশুদ্ধ ও নৈকষ্য রাখা”।