hadith book logo

শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা

লেখকঃ শরীফ ইবন ‘আলী আর-রাজেহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

২৫. প্রশ্ন: শাহাদাৎ তথা সাক্ষ্য প্রদানের ব্যাপারে তাদের (রাফেযীদের) অবস্থান কী ?

২৫. উত্তর: রাফেযীরা ... যদি সাক্ষ্য দেয়, তাহলে তারা এমন বিষয়ে সাক্ষ্য দেয়, যার সম্পর্কে তারা জানে না, অথবা তারা জেনে-বুঝে মিথ্যা সাক্ষ্য দেয়; সুতরাং তাদের অবস্থান হল এমন, যেমনটি ইমাম শাফে‘য়ী র. বলেছেন: “আমি রাফেযী সম্প্রদায়ের চেয়ে বেশি মিথ্যা সাক্ষ্য প্রদানকারী অপর কোনো একটি সম্প্রদায়কেও দেখিনি। [ পৃ. ৫০২, ৩য় খণ্ড]।