hadith book logo

শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা

লেখকঃ শরীফ ইবন ‘আলী আর-রাজেহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ইবন তাইমিয়্যা র. কর্তৃক রচিত মিনহাজুস সুন্নাহ সহায়ক

শাইখুল ইসলাম ইমাম আহমদ ইবন তাইমিয়্যা র. বলেন: আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে আমরা আমাদের সালাতের মধ্যে বলি:

﴿ ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ٦ صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ٧ ﴾ [ الفاتحة : ٦، ٧ ]

“আমাদেরকে সরল পথের হিদায়াত দিন; তাদের পথ, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়ন এবং যারা পথভ্রষ্টও নয়।” ( সূরা আল-ফাতিহা: ৬–৭ )। বস্তুত পথভ্রষ্ট হচ্ছে ঐ ব্যক্তি, যে হক তথা সত্যকে চিনতে পারে নি, যেমন খ্রিষ্টানগণ; আর অভিশপ্ত হল ঐ বিপথগামী ব্যক্তি, যে সত্যকে জানে এবং তার বিপরীত কাজ করে, যেমন ইয়াহূদীগণ ...; আর ‘সরল পথ’ সত্যকে জানা ও তার উপর আমল করাকে অন্তর্ভুক্ত করে, যেমনটি সুন্নাহ-ভিত্তিক দো‘আর মধ্যে রয়েছে:

« اللهم، أرني الحق حَقّا ووفّقني لاتباعه، وأرني الباطل باطلا ووفّقني لاجتنابه، ولا تَجْعَلْه مشتبهًا علي فاتبع الهوى » .

“হে আল্লাহ! আপনি আমাকে সত্যকে সত্যরূপে দেখিয়ে দিন এবং আমাকে তার অনুসরণ করার তাওফীক দিন; আর বাতিলকে বাতিলরূপেই আমাকে দেখিয়ে দিন এবং আমাকে তা বর্জন করার তাওফীক দিন; আর আপনি তাকে আমার জন্য সন্দেহ-সংশয়পূর্ণ করবেন না, তাহলে যে আমি প্রবৃত্তির অনুসরণ করে বসব।” [পৃ. ১৯, ১ম খণ্ড ]।