hadith book logo

শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা

লেখকঃ শরীফ ইবন ‘আলী আর-রাজেহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

৩০. প্রশ্ন: ইসলামের খিদমতে কবিতার ভূমিকা রয়েছে— সুতরাং তার থেকে আপনারা কোন কিছু প্রমাণ করেন কি ?

৩০. উত্তর: [মূল কবিতার উল্লেখসহ বংলা অনুবাদ ]:

إذا شئت أن ترضى لنفسك مذهبا

تنال به الزلفى وتنجو من النـــار

[যখন তুমি তোমার নিজের জন্য কোনো মাযহাবকে পছন্দ করবে,

যার দ্বারা নৈকট্য লাভ করবে এবং মুক্তি পাবে জাহান্নাম থেকে]

فدن بكتاب الله والسنــــة التي

أتت عن رسول الله من نقل أخيار

[তাহলে তুমি আল্লাহর কিতাব ও এমন সুন্নাহর নিকটবর্তী হও, যা

রাসূলুল্লাহর নিকট থেকে এসেছে শ্রেষ্ঠ ব্যক্তিদের বর্ণনার দ্বারা ]

ودع عنك دين الرفض والبــدع التي

يقودك داعيها إلى النار والعــــــار

[আর তোমার থেকে ঝেড়ে ফেলে দাও রাফেযী ও বিদ‘আতের ধর্ম, যার

আহ্বায়ক তোমাকে পরিচালিত করবে জাহান্নাম ও অপমানের দিকে ]

وسر خلف أصحاب الرسول فإنهم

نجوم هدى في ضوئها يهتدي الساري

[আর পথ চল রাসূলের সাহাবীদের পিছনে; কারণ, তাঁরা নিশ্চয়

ধ্রুবতারা, যার আলোতে পথের দিশা পাবে ভ্রমণকারী পথিক ]

وعج عن طريق الرفض فهو مؤسس

على الكفر تأسيسا على جرف هار

[আর বিরত থাক রাফেযীদের পথ থেকে; কারণ, তা হয়েছে প্রতিষ্ঠিত

মজবুতভাবে কুফরীর ভীতের উপর, আর এক গর্তের ধ্বংসোন্মুখ কিনারায় ]

هما خطتا : إما هدى وسعادة

وإما شقاء مع ضلالة كفار

[ রাস্তা তো দু’টি: হয় হিদায়াত ও সৌভাগ্যের পথ,

আর না হয় কাফিরদের পথ ভ্রষ্টতার সাথে দুর্ভাগ্যের পথ ]

فأي فريقينا أحـــــــــــــق بأمنه

وأهدى سبيلا عند ما يحكم الباري

[ সুতরাং আমাদের কোন দলটি তাঁর নিরাপত্তার বেশি হকদার

এবং সুপথ প্রাপ্ত, যখন বারী তা‘আলা বিচার-ফায়সালা করবেন ]

أمن سب اصحاب الرسول وخــالف ال

كتاب ولم يعبأ بثابت أخبــــــــــار

[ সেই ব্যক্তি, যে রাসূলের সাহাবীদেরকে গালি দিয়েছে এবং বিরোধিতা করেছে

কিতাবের, আর মনোযোগ দেয়নি হাদিসগুলো প্রতিষ্ঠিত করার ব্যাপারে? ]

أم المقتدى بالوحي يسلك منهج ال

صحابة مع حب القرابة الاطهار .

[ নাকি যে ব্যক্তি ওহীর অনুসরণকারী, পথ চলে পদ্ধতির অনুসরণে

সাহাবীগণের, সাথে রয়েছে রাসূলের নিকটতম পবিত্র লোকদের প্রতি ভালবাসা ।

- [ পৃ. ১২৮, ৪র্থ খণ্ড ]।