hadith book logo

জুমু‘আ ফযীলত ও বিধি-বিধান

লেখকঃ শাইখ আবদুল আযীয ইবন আহমাদ আল-উমাইর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

জুমু‘আর দিনের বিধি-বিধান জুমু‘আর দিনের ওযাজিব বা ফরযসমূহ:

১. খুৎবার সময় চুপ থাকা, কথা না বলা ও কোনো অযথা কাজ না করা:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যদি জুমু‘আর দিন ইমামের খুৎবারত অবস্থায় তোমার সাথীকে (কাউকে) বল: চুপ কর, তাহলে তুমি নিরর্থক কথা বললে।” [সহীহ বুখারী ও মুসলিম]

২. মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করা, যদিও তা ইমামের খুৎবারত অবস্থায় হয়:

জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুমু‘আর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুৎবারত অবস্থায় এক ব্যক্তি প্রবেশ করল। তিনি তাকে বললেন, ‘‘তুমি সালাত আদায় করেছ?” সে বলল: না, তিনি বললেন, ‘‘দাড়াও! দুই রাকাত সালাত আদায় কর।” [বুখারী ও মুসলিম]

জাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে আরো বর্ণিত আছে: জুমু‘আর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুৎবারত অবস্থায় সুলাইক আল-গাতফানী রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘‘হে সুলাইক! দাড়াও, দুই রাকাত হালকা সালাত পড়।” অতঃপর তিনি বললেন, ‘‘জুমু‘আর দিন ইমামের খুৎবারত অবস্থায় তোমাদের কেউ আসলে হালকা করে দুই রাকাত সালাত পড়।” [সহীহ মুসলিম]

৩. জুমু‘আর সালাত আদায় করা:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘জামা‘আতের সাথে জুমু‘আর সালাত আদায় করা প্রত্যেক মুসলিমের ওপর ফরয, তবে চারজন এর বতিক্রম, ক্রীতদাস, মহিলা, নাবালেগ বালক এবং অসুস্থ ব্যক্তি।” [সুনান আবু দাঊদ]