hadith book logo

সফলতার পথ-পথান্তর

লেখকঃ ড. তাওফিক আলি যবাদি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

বিপরীতধর্মী দুইটি বস্তুর মাঝে সামঞ্জস্য ও সমতা প্রত্যাখ্যান করা মহান আল্লাহর অপার হিকমত

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

(আরবি)

জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয়; জান্নাতবাসীরাই সফলকাম। ( সূরা হাশর : ২০)

আল্লামা ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মহান আল্লাহ আপন হুকুম ও হিকমতে বিপরীতধর্মী দুইটি বস্তুর হুকুমের ক্ষেত্রে সমতাকে প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, উভয়ের মাঝে সমতার হুকুম প্রদান করা তো বিবেক ও সুস্থ স্বভাবের বিবেচনায়ই বাতিল, সুতরাং এর নিসবত মহান আল্লাহর দিকে করা কোনো বিবেচনায়ই সঙ্গত নয়। (ইলামুল মুআক্কিয়ীন : ১/১৩২)