hadith book logo

সফলতার পথ-পথান্তর

লেখকঃ ড. তাওফিক আলি যবাদি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ছয় : নির্যাতন, নিপীড়ন ও তিরস্কারের মুখে ধৈর্য্যধারন করা

আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

নিশ্চয় আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম, নিশ্চয় তারাই হল সফলকাম। ( সূর মুমিনূন : ১১১)

আল্লাহ তাআলা তাঁর ওলী ও নেককার বান্দাদেরকে যে পুরস্কার দান করবেন সে সম্বন্ধে জানিয়ে বলছেন, (আরবি) অর্থাৎ হে মুজরিম সম্প্রদায় তোমরা তাদের উপর নানা নির্যাতন, নিপীড়ন চালিয়েছিলে এবং বিভিন্নভাবে তাদেরকে তিরস্কার করেছিলে আর তারা ধৈর্য্য ধারন করেছিল আজ সেই ধৈর্য্যের পুরস্কার আমি তাদের দান করলাম যে, তারাই সফলকাম। [ তাফসির ইবন কাসির : ৫/৪৯৯]