১
ইন্টারনেট দীন প্রচারের বিশ্বমঞ্চ
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
প্রথমত. বিভিন্ন ফোরামের মাধ্যমে :
১. নতুন ইসলামী সাইটের ঠিকানা এবং এর শরয়ী বিষয় ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো প্রচার করা।
২. বিভিন্ন উপলক্ষে সমৃদ্ধ কোনো ইসলামী সাইটের বিভিন্ন কনটেন্ট (বিষয়সূচি) প্রচার করা (যেমন হজের মাসে হজের সাইট তুলে ধরা, রমযান মাসে রমযান সংশ্লিষ্ট লেখা তুলে ধরা ইত্যাদি)।
৩. নতুন সাইটের নতুন নতুন বিষয়গুলো পুরো লিংকসহ প্রচার করা।
৪. নতুন প্রবন্ধ দিয়ে সক্রিয় অংশগ্রহণ।
৫. নবাগত ভালো লেখকদের মন্তব্য জানিয়ে উৎসাহ প্রদান করা।
৬. নির্দিষ্ট বিষয়ের সকল লিংক জমা করে দেয়া, যেগুলোর প্রয়োজন হয়।
৭. যে ইবাদত সামনে আসছে মানুষকে তার কথা স্মরণ করিয়ে দেয়া। যেমন আশুরার সাওম, আইয়াম বিযের সাওম ইত্যাদি।
৮. চলমান ইস্যুগুলো সংশ্লিষ্ট ফিকহী দিকগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয়া।
৯. মানুষকে বিদআত, নিষিদ্ধ ও হারাম কাজ থেকে সতর্ক করা।
১০. নির্দিষ্ট কোনো হারাম কাজ নির্মূলের কথা স্মরণ করিয়ে দেয়া এবং তা নির্মূলের চেষ্টা করা।
১১. জনকল্যাণমূলক কাজে মানুষকে পথ দেখানো। যেমন কোনো সংস্থা বা সংগঠনের কোনো প্রজেক্টের কথা প্রচার করা।
১২. বিপদগ্রস্ত মানুষের আশু সাহায্যের আবেদন প্রচার করা যেমন কারো এমন রক্তের প্রয়োজন যার গ্র“প সহজে পাওয়া যায় না।
১৩. মানুষকে সুসংবাদ দেয়া এবং মুসলিমদের সুখবর পৌঁছানো।
১৪. মিথ্যা খণ্ডন করা এবং ইসলামের অপপ্রচারের জবাব দেয়া।
১৫. দাওয়াতী কাজে সহযোগিতার আবেদন প্রচার করা।