hadith book logo

ইন্টারনেট দীন প্রচারের বিশ্বমঞ্চ

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

তৃতীয়ত. ব্যক্তিগত সাইটের লোকদের ভুল শুধরে দেয়ার মধ্য দিয়ে :

আপনি হয়তো কারও ব্যক্তিগত সাইটে ঢুকলেন। সেখানে হয়তো অনৈসলামি পোস্ট ও পিকচারের সমাহার দেখলেন। এখন আপনি তাকে ব্যক্তিগতভাবে মেইল করে বা সাইটের কর্তপক্ষের কাছে সাইটের ভালো দিকগুলোর প্রশংসা করার পর মন্দ বিষয়গুলো পরিহারের আহ্বান জানানোর জন্য শুভকামিতা দেখাতে পারেন। তাদের ভালো সাইটের এড্রেস এবং ভালো আইডিয়া দিতে পারেন।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকল সম্ভাব্য সকল উপায়ে তাঁর দীনের প্রচারে কাজ করার তাওফীক দান করেন। আমাদের মেধা, মনন ও সুযোগগুলোকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন। আমাদেরকে প্রযুক্তির মন্দ ও ক্ষতিকর দিকগুলো থেকে হেফাযত করেন। আমীন।