hadith book logo

কি ঘটেছিল কারবালায় কারা হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করেছে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

১০. শিয়াদের বর্ণনায় আশুরার রোযা:

আলী ইবন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন:

صوموا عاشوراء ، التاسع والعاشر ، فإنّه يكفّر الذنوب سنة

তোমরা আশুরার অর্থাৎ নয় এবং দশ তারিখে রোযা রাখো। কেননা ইহা পূর্বের এক বছরের গুনাহকে মোচন করে দেয়। (দেখুন: الاستبصار ২/১৩৪ ( الحر العاملي في وسائل الشيعة ৭/৩৩৭)জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, আশুরার রোযা এক বছরের গুনাহর কাফফারা স্বরূপ।