hadith book logo

কি ঘটেছিল কারবালায় কারা হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করেছে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১৩. তাহলে কে হুসাইনকে হত্যা করল:

এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে হুসাইনকে হত্যা করল। সুন্নি মুসলিমগণ? আমীর মু‘আওয়িয়া? ইয়াযীদ ইবন মু‘আওয়িয়া? না অন্য কেউ?

উত্তরটি মেনে নেওয়া অনেক মুসলিমের পক্ষে অত্যন্ত কঠিন হলেও তা প্রকাশ না করে পারছি না। প্রকৃত ও সঠিক তথ্য হল শিয়াদের একাধিক কিতাব বলছে যে, শিয়ারাই (ইরাকবাসীরাই) হুসাইনকে হত্যা করেছে।

সায়্যেদ মুহসিন আল-আমীন বলেন: বিশ হাজার ইরাকবাসী হুসাইনের পক্ষে বাই‘আত নেয়। পরবর্তীতে তারা তাঁর সাথে খেয়ানত করেছে, তাঁর বিরুদ্ধেই বিদ্রোহ করেছে এবং তাঁকে হত্যা করেছে। (দেখুন: আ‘ইয়ানুশ শিয়া ১/৩৪)