hadith book logo

সালাত ও পবিত্রতা সম্পর্কে কয়েকটি বিশেষ প্রবন্ধ

লেখকঃ আল্লামা শায়খ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায ও শায়খ মুহাম্মদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

সালাতের রুকন (ফরজ)সমূহ

সালাতের রুকন ১৪টি। যথাঃ

সমর্থ হলে সালাতে দণ্ডায়মান হওয়া,

ইহরামের তাকবীর বলা,

সূরা ফাতিহা পড়া,

রুকুতে যাওয়া,

রুকু হতে উঠে সোজা দণ্ডায়মান হওয়া,

সপ্তাঙ্গের উপর ভর করে সিজদা করা,

সিজদা থেকে উঠা,

উভয় সিজদান মধ্যে বসা,

সালাতের সকল কর্ম সম্পাদনে স্থিরতা অবলম্বন করা,

সকল রুকন ধারাবাহিকভাবে তরতীবের সাথে সম্পাদন করা,

শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়া,

তাশাহহুদ পড়ার জন্য শেষ বারে বসা,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পড়া এবং

ডানে-বামে দুই সালাম প্রদান করা।