hadith book logo

সালাত ও পবিত্রতা সম্পর্কে কয়েকটি বিশেষ প্রবন্ধ

লেখকঃ আল্লামা শায়খ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায ও শায়খ মুহাম্মদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

সালাতের ওয়াজিবসমূহ

এগুলোর সংখ্যা হলো মোট ৮টি। যথাঃ

ইহরামের তাকবীর ব্যতীত অন্যান্য তাকবীরগুলো বলা,

ইমাম ও একা নামাজীর পক্ষে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ্’ বলা,

সকলের পক্ষে ‘রববানা ওয়া লাকাল হামদ’ বলা,

রুকুতে ‘সুবহানা রব্বিয়াল ‘আজীম’ বলা,

সিজদায় ‘সুবহানা রব্বিয়াল আ‘লা’ বলা,

উভয় সিজদার মধ্যে ‘রাব্বিগফিরলী’ বলা,

প্রথম তাশাহ্হুদ পড়া

দ্বিতীয় রাকা‘আতে প্রথম তাশাহ্হুদ পড়ার জন্য বসা। [বি.দ্র.: এখানে ওজুর শর্তাবলীসহ সালাতের শর্ত, রুকন ও ওয়াজিবগুলো মাননীয় মুফতী প্রধান শায়খ আব্দুল আযীয ইবন বায কর্তৃক লিখিত কিতাব ‘গুরুত্বপূর্ণ দরসসমূহ’ থেকে উদ্ধৃত করা হয়েছে। — অনুবাদক]