hadith book logo

সালাত ও পবিত্রতা সম্পর্কে কয়েকটি বিশেষ প্রবন্ধ

লেখকঃ আল্লামা শায়খ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায ও শায়খ মুহাম্মদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

গোসল

গোসল একটি অপরিহার্য পবিত্রতা যা জানাবাত ও হায়েয (ঋতু) জাতীয় বড় নাপাকি থেকে অর্জন করতে হয়।

গোসল করার পদ্ধতি

প্রথমতঃ অন্তরে গোসলের নিয়ত করবে; মুখে তা উচ্চারণ করা যাবে না।

এরপর আল্লাহ তা‘আলার নাম নিতে গিয়ে বলবে : ‘বিসমিল্লাহ’

তারপর পূর্ণভাবে ওজু করবে।

এরপর মাথার উপর পানি ঢালবে; পানি যখন ছড়িয়ে পড়বে তখন গায়ের উপর তিনবার ব্যাপকভাবে পানি ঢেলে দিবে।

অতঃপর সম্পূর্ণ শরীর ধৌত করবে।