hadith book logo
হোমদোয়া ভান্ডারঘুম ও জাগরণঘুমানোর আগে তিন কুল পাঠ ও শরীরে ফুঁ দেওয়া
৪
ঘুমানোর সময়ঘুমানোর আগে সূরা পাঠ

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন তিনি তাঁর দুই হাতের তালু একত্রিত করতেন এবং তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দিতেন।

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
উচ্চারণ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লাহুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

অনুবাদ
(১) বল, তিনিই আল্লাহ্‌, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাস ১১২ঃ ১-৪)
ফযিলত ও গুরুত্ব

অতঃপর দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নিতেন। মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এভাবে তিনি তিনবার করতেন।

রেফারেন্স:সহীহ বুখারী: ৫০১৭