হযরত হাফসা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত গালের নিচে রাখতেন এবং এই দোয়াটি বলতেন:
اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
উচ্চারণ
আল্লাহুম্মা কিনী আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা।
অনুবাদ
হে আল্লাহ! আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন, যেদিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করবেন।
রেফারেন্স:সুনানে আবু দাউদ: ৫০৪৫, সুনানে তিরমিযী: ৩৩৯৮