আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৬৭৯
৪৫. সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার
اللؤلؤ و المرجان
১/১৭ পরিচ্ছেদঃ
পাপাচারিতার মাধ্যমে ঈমানের হ্রাসপ্রাপ্তি, পাপী থেকে ঈমানের বিচ্ছিন্নতা এবং পাপকার্য সম্পাদনকালে ঈমানের পূর্ণতায় ঘাটতি
১৬৭৯
আল লু'লু ওয়াল মারজানحَدِيثُ جَابِرِ بْنِ عَبْدِ الله، قَالَ: مَرَّ رَجُلٌ فِي المَسْجِدِ، وَمَعَهُ سِهَامٌ. فَقَالَ لَهُ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ بِنِصَالِهَا» .
জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ এক ব্যক্তি তীর সাথে করে মাসজিদে নববী অতিক্রম করছিল। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ এর ফলাগুলো হাত দিয়ে ধরে রাখ। (বুখারী পর্ব ৮ অধ্যায় ৬৬ হাদীস নং ৪৫১; মুসলিম ৪৫ অধ্যায় ৩৪, হাঃ ২৬১৪)