hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৬৮১

৪৫. সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার

اللؤلؤ و المرجان

১/১৮ পরিচ্ছেদঃ

মুনাফিকের স্বভাবের বর্ণনা।

১৬৮১
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حَدِيثُ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيِ بِالسَّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي، لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فهي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةِ مِنَ النَّارِ» .
আবূ হুরাইরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন তার অপর কোন ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে। কেননা সে জানে না হয়ত শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে (এক মুসলিমকে হত্যার অপরাধে) সে জাহান্নামের গর্তে নিপতিত হবে। (বুখারী পর্ব ৯২ অধ্যায় ৭ হাদীস নং ৭০৭২; মুসলিম ৪৫ অধ্যায় ৩৫, হাঃ ২৬১৭)