আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮৩৭
১৫. হজ্জ
اللؤلؤ و المرجان
১/৫৩ পরিচ্ছেদঃ
আমাদের নাবী (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)-এর শারী‘আত অনুযায়ী মানুষদের ফয়সালা দেয়ার জন্য ঈসা ইবনু মারইয়াম (‘আ.)-এর অবতরণ।
৮৩৭
আল লু'লু ওয়াল মারজানحديث عَائِشَةَ، قَالَتْ: حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ، فَقَالَتْ: مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَكُمْ؛ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَقْرَى حَلْقَى أَطَافَتْ يَوْمَ النَّحْرِ قِيلَ: نَعَمْ قَالَ: فَانْفِرِى
‘আয়িশাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, প্রত্যাবর্তনের রাত এলে সাফিয়্যাহ বিন্তু হুয়াই (রাঃ)-এর ঋতু আরম্ভ হলে তিনি বললেন, আমার ধারণা, আমি তোমাদের আটকে ফেললাম। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা শুনে ‘আকরা’ ‘হালকা’ বলে বিরক্তি প্রকাশ করে বললেনঃ তুমি কি কুরবানীর দিন তাওয়াফ করেছিলে? সাফিয়্যাহ (রাঃ) বললেন, হাঁ। তখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তবে চল। (বুখারী পর্ব ২৫/১৫১ হাঃ ১৭৭১, মুসলিম পর্ব ১৫/৬৭ হাঃ ১২১১)