hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮৩৯

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/৫৪ পরিচ্ছেদঃ

ঐ সময়ের বর্ণনা যখন ঈমান গ্রহণযোগ্য হবে না।

৮৩৯
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ؛ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قِبَلِ الْكَعْبَةِ، وَقَالَ: هذِهِ الْقِبْلَةُ
ইব্‌নু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ যখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কা‘বায় প্রবেশ করেন, তখন তার সকল দিকে দু‘আ করেছেন, সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কা‘বার সামনে দু’রাক‘আত সালাত আদায় করেছেন, এবং বলেছেন, এটাই কিবলাহ। (বুখারী পর্ব ৮/৩০ হাঃ ৩৯৮, মুসলিম পর্ব ১৫/৬৮ হাঃ ১৩৩০)