hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮৬৩

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/৬৮ পরিচ্ছেদঃ

জাহান্নামীদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে লঘু শাস্তি পাবে।

৮৬৩
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لَهَا وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ وَدَعَوْتُ لَهَا، فِي مُدِّهَا وَصَاعِهَا، مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ لِمَكَّةَ
‘আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ইবরাহীম (আ.) মাক্কাহ্‌কে হারাম ঘোষণা করেছেন ও তার জন্য দু‘আ করেছেন। আমি মাদীনাহ্‌কে হারাম ঘোষণা করেছি, যেমন ইবরাহীম (আ.) মাক্কাহ্‌কে হারাম ঘোষণা করেছেন এবং আমি মাদীনাহ্‌র মুদ ও সা‘আ এর জন্য দু‘আ করেছি। যেমন ইবরাহীম (আ.) মাক্কাহ্‌র জন্য দু‘আ করেছিলেন। (বুখারী পর্ব ৩৪/৫৩ হাঃ ২১২৯, মুসলিম পর্ব ১৫/৮৫, হাঃ ১৩৬০)