hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮৬৫

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/৬৮ পরিচ্ছেদঃ

জাহান্নামীদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে লঘু শাস্তি পাবে।

৮৬৫
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث أَنَسٍ عَنْ عَاصِمٍ، قَالَ: قُلْتُ َلأنَسٍ أَحَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَالَ: نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِين قَالَ عَاصِمٌ: فَأَخْبَرَنِي مُوسى بْنُ أَنَسٍ أَنَّهُ قَالَ، أَوْ آوَى مُحْدِثًا
‘আসিম (রহ.)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি মাদীনাহ্‌কে হারাম (সংরক্ষিত এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত। এ এলাকার কোন গাছ কাটা যাবে না, আর যে ব্যক্তি এখানে বিদ্আত সৃষ্টি করবে তার উপর আল্লাহ্ তা‘আলা, ফেরেশ্‌তা ও সকল মানব সম্প্রদায়ের লা‘নাত। আসিম বলেন, আমাকে মূসা ইব্‌নু আনাস বলেছেন, বর্ণনাকারী (আরবী) কিংবা বিদ্আত সৃষ্টিকারীকে আশ্রয় দেয় বলেছেন। (বুখারী পর্ব ৯৬/৬ হাঃ ৭৩০৬, মুসলিম পর্ব ১৫/৮৫ হাঃ ১৩৬৬)