hadith book logo

সুনানে আন-নাসায়ী: হাদিস ২২৬

১. পবিত্রতা

سنن النسائي

১/১৪১ পরিচ্ছেদঃ

পুরুষের গোসলের জন্য পানির পরিমাণ

২২৬
সুনানে আন-নাসায়ী
সহিহ হাদিস
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُوسَى الْجُهَنِيِّ قَالَ: أُتِيَ مُجَاهِدٌ بِقَدَحٍ حَزَرْتُهُ ثَمَانِيَةَ أَرْطَالٍ فَقَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِمِثْلِ هَذَا»
মুসা জুহানী (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ মুজাহিদ (রহঃ)-এর নিকট একটি পেয়ালা আনা হলো, আমার অনুমান তাতে আট রত্‌ল [১] পরিমাণ পানি হবে। পরে তিনি বললেনঃ আমাকে আয়েশা (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] এক রত্‌ল বলতে সাধারণত আধা সের, যা বর্তমান পরিমাণে প্রায় ১/২ লিটার।