সুনানে আন-নাসায়ী: হাদিস ২৩১৯
২০. সাওম (রোযা)
سنن النسائي
১/৫৮ পরিচ্ছেদঃ
উযূতে নিয়্যত প্রসঙ্গ
২৩১৯
সুনানে আন-নাসায়ীأَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كَانَ لَيَكُونُ عَلَيَّ الصِّيَامُ مِنْ رَمَضَانَ فَمَا أَقْضِيهِ حَتَّى يَجِيءَ شَعْبَانُ»
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, যদি আমার উপর রমযানের সাওম (রোযা) অনাদায়ী থেকে যেত তবে আমি তা পূনরায় শা’বান মাস না আসা পর্যন্ত কাযা করতাম না।