hadith book logo

সুনানে আন-নাসায়ী: হাদিস ৩৭০৬

৩১. রুক্‌বা

سنن النسائي

১/১ পরিচ্ছেদঃ

রাতের বেলা সালাত আদায় করতে উঠলে মিস্‌ওয়াক করা

৩৭০৬
সুনানে আন-নাসায়ী
সহিহ হাদিস
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو، عَنْ سُفْيَانَ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ طَاوُسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرُّقْبَى جَائِزَةٌ»
যায়দ ইব্‌ন সাবিত (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন: রুক্‌বা [১] বৈধ (কার্যকর)।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] রুক্‌বা- এক ব্যক্তি অপর ব্যক্তিকে বললো: আমি এই ঘর তোমাকে দান করলাম। এই শর্তে যে, যদি তোমার পূর্বে আমার মৃত্যু হয়, তবে এ ঘর তোমার হবে। আর আমার পূর্বে তোমার মৃত্যু হলে, ঘর আমার থাকবে। এইরূপভাবে দান করাকে ‘রুক্‌বা’ বলা হয়।