সুনানে আন-নাসায়ী: হাদিস ৪৪২
৪. গোসল ও তায়াম্মুম
سنن النسائي
১/২৯ পরিচ্ছেদঃ
বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ
৪৪২
সুনানে আন-নাসায়ীأَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَمْرٍو، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى، ثُمَّ اضْطَجَعَ وَرَقَدَ، فَجَاءَهُ الْمُؤَذِّنُ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» مُخْتَصَرٌ
ইব্ন আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে এক রাতে সালাত আদায় করলাম। আমি তাঁর বাম দিকে দাঁড়ালাম কিন্তু তিনি আমাকে তাঁর ডানদিকে করে দিলেন। তারপর সালাত আদায় করে তিনি শুয়ে পরলেন এবং ঘুমিয়ে পড়লেন। পরে তাঁর কাছে মুয়ায্যিন আসলেন। তিনি উঠে সালাত আদায় করলেন কিন্তু তিনি উযু করলেন না।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] এটা তাঁর বৈশিষ্ট্য ছিল যে, নিদ্রার কারনে তাঁর উযু ভঙ্গ হত না।