hadith book logo

সুনানে আন-নাসায়ী: হাদিস ৪৫২৩

৪৩. ক্রয়-বিক্রয়

سنن النسائي

১/২৮ পরিচ্ছেদঃ

গর্তে পেশাব করা মাকরূহ

৪৫২৩
সুনানে আন-নাসায়ী
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «نَهَى عَنِ الْمُخَابَرَةِ، وَالْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ، وَأَنْ يُبَاعَ الثَّمَرُ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ، وَأَنْ لَا يُبَاعَ إِلَّا بِالدَّنَانِيرِ وَالدَّرَاهِمِ، وَرَخَّصَ فِي الْعَرَايَا»
জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘মুখাবারা১ এবং ‘মুযাবানা২ এবং ‘মুহাকালা৩ নিষেধ করেছেন এবং তিনি ফল বিক্রয় করতে নিষেধ করেছেন তা উপযুক্ত হওয়ার পূর্বে, দীনার ও দিরহাম দ্বারা বিক্রী করলে আলাদা কথা। কিন্তু তিনি ‘আরায়া৪ জায়েয রেখেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] নির্দিষ্ট পরিমাণ ফসলের বিনিময়ে ভূমি বর্গা দেওয়া।
[২] গাছের তাজা ফল শুস্ক ফলের বিনিময়ে বিক্রয় করা।
[৩] ক্ষেতের গমকে শুস্ক গমের বিনিময়ে বিক্রয় করা।
[৪] দান বা হেবা করা।