তিনি বলেন: এক সফরে আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সঙ্গে ছিলাম। আমি উটে সওয়ার ছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন: তুমি সকলের পিছনে থাক, কারণ কি? আমি বললাম: আমার উট দুর্বল হয়ে গেছে। তিনি তার লেজ ধরে হাঁকালেন; ফলে সে এমন হলো যে, আমি সামনের লোকদের মধ্যে পৌঁছে গেলাম এবং আমি চিন্তিত হয়ে পড়লাম যে, আমার উটটির মাথা অন্যদের উটের সামনে চলে যায় কিনা। মদীনার নিকটবর্তী হলে তিনি বললেন: তোমার উটের অবস্থা কী? এটি আমার নিকট বিক্রি কর। আমি বললাম: বিক্রয় নয়, বরং ইয়া রাসূলুল্লাহ! এটি আপনারই। তিনি বললেন ; না, বিক্রি কর। আমি বললাম : আপনি মূল্য ছাড়াই গ্রহণ করুন। তিনি বললেন: না, বিক্রি কর; আমি তা চল্লিশ দিরহামে কিনলাম। তুমি এতে সওয়ার হতে থাক, মদিনায় পৌঁছলে আমার নিকট নিয়ে এস। আমি মদীনা পৌঁছে তাঁর খিদমতে উট হাযির করলাম। তিনি বিলাল (রাঃ)- কে বললেন: হে বিলাল! তাকে এক উকিয়া১ রূপা মেপে দাও, আরো এক কীরাত২ অধিক দিও। আমি বললাম: এই এক কীরাত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে অতিরিক্ত দান করলেন, এজন্য আমি তা একটি থলিতে রাখলাম এবং তা সর্বদা আমার নিকট রক্ষিত থাকতো। অবশেষে ‘হাররার৩ দিন সিরীয়াবাসীর এলে তারা আমার নিকট থেকে সব কিছুই লুট করে নিয়ে গেল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] চল্লিশ দিরহাম বা ১০.৫ তোলা রূপার ওজনবিশেষ। [২] দীনারের একাংশের এক- চতুর্থাংশ। [৩] মদীনার এক স্থানের নাম যেখানে কালো বর্ণের পাথর রয়েছে। আর ঐখানেই সিরিয়াবাসীদের সাথে মদীনাবাসীদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধই ‘হাররার’ যুদ্ধ নামে প্রসিদ্ধ।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।