সুনানে আন-নাসায়ী: হাদিস ৪৮৮০
৪৫. চোরের হাত কাটা
سنن النسائي
১/৪ পরিচ্ছেদঃ
মিস্ওয়াকের প্রতি উৎসাহ দান
৪৮৮০
সুনানে আন-নাসায়ীأَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: أَنَّ رَجُلًا سَرَقَ ثَوْبًا، فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ هُوَ لَهُ. قَالَ: «فَهَلَّا قَبْلَ الْآنَ»
আতা ইব্ন আবূ রাবাহ্ (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ এক ব্যক্তি কাপড় চুরি করে। তাকে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আনা হলে তিনি তার হাত কাটার আদেশ দেন। তখন ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলুল্লাহ্! আমি তাকে তা দান করলাম। তিনি বললেনঃ এর আগে কেন দিলে না?