hadith book logo

সুনানে আন-নাসায়ী: হাদিস ৫৪৪৪

৪৯. আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা

سنن النسائي

১/৪ পরিচ্ছেদঃ

মিস্‌ওয়াকের প্রতি উৎসাহ দান

৫৪৪৪
সুনানে আন-নাসায়ী
সহিহ হাদিস
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، قَالَ: حَدَّثَنِي بِلَالُ بْنُ يَحْيَى، أَنَّ شُتَيْرَ بْنَ شَكَلٍ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ شَكَلِ بْنِ حُمَيْدٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، عَلِّمْنِي تَعَوُّذًا أَتَعَوَّذُ بِهِ، فَأَخَذَ بِيَدِي، ثُمَّ قَالَ: " قُلْ: أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَشَرِّ بَصَرِي، وَشَرِّ لِسَانِي، وَشَرِّ قَلْبِي، وَشَرِّ مَنِيِّي " قَالَ: حَتَّى حَفِظْتُهَا، قَالَ سَعْدٌ: " وَالْمَنِيُّ: مَاؤُهُ "
শাকাল ইব্‌ন হুমায়দ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বললামঃ ইয়া রাসূলুল্লাহ্‌! আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার জিকির">দু’আ শিক্ষা দিন, আমি যা দ্বারা আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বললেনঃ তুমি বল, হে আল্লাহ্‌! আমি আমার কান, চক্ষু, জিহ্‌বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। রাবী বলেনঃ আমি তা মুখস্থ করে নিয়েছি। সাঈদ (রাঃ) বলেনঃ হাদীসের ‘মনি’ শব্দের অর্থ- বীর্য।