সুনানে আন-নাসায়ী: হাদিস ৫৬৬৫
৫০. বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
سنن النسائي
১/৪২ পরিচ্ছেদঃ
পানির (পাক-নাপাক হওয়ার) ব্যাপারে পরিমাণ নির্ধারণ
৫৬৬৫
সুনানে আন-নাসায়ীأَخْبَرَنَا قُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا خَلَفٌ يَعْنِي ابْنَ خَلِيفَةَ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ قَالَ: «الْقَاضِي إِذَا أَكَلَ الْهَدِيَّةَ فَقَدْ أَكَلَ السُّحْتَ، وَإِذَا قَبِلَ الرِّشْوَةَ بَلَغَتْ بِهِ الْكُفْرَ»
...
[حكم الألباني] ضعيف الإسناد مقطوع
মাসরূক (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, কোন বিচারক যখন কোন উপঢৌকন গ্রহণ করে, তখন সে যেন হারাম খায়, আর যখন সে ঘুষ গ্রহণ করে, তখন সে কুফরী পর্যন্ত পৌছায়। মাসরূক (রহঃ) আরো বলেনঃ যে ব্যক্তি শরাব পান করে, সে কাফির হয়ে যায়। তার কুফরী এই যে, তার নামায কবূল হয় না।