১৫৮৫
রিয়াদুস সলেহিনوَعَنْ وَاثِلَةَ بْنِ الأسْقَعِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «لَا تُظْهِرِ الشَّمَاتَةَ لِأَخِيْكَ فَيَرْحَمْهُ اللهُ وَيَبْتَلِيْكَ» رواه الترمذي وقال : حديث حسنٌ .
ওয়াসিলাহ্ ইবনুল আসক্বা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না। কেননা এতে আল্লাহ তার প্রতি করুণা করবেন এবং ঐ তোমাকে বিপদে নিমজ্জিত করবেন। (তিরমিযী হাদিসটিকে হাসান বলেছেন) (আমি (আলবানী) বলছিঃ হাদীসটিকে হাসান আখ্যা দেয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে। কারণ এটি মাকহূলের আন্ আন্ করে বর্ণনাকৃত।)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
ইমাম বুখারী বলেনঃ মাকহূল সহাবী ওয়াসিলাহ (রাঃ) হতে শ্রবণ করেননি।আবূ হাতিম রাযীও ইমাম বুখারীর সিধান্তের সাথে একমত পোষণ করেছেন।বিস্তারিত জানার জন্য দেখুন “য’ইফাহ”(৫৪২৬)।
এ বিষয়ে পূর্বোক্ত ‘অপরের গোপনীয় দোষ সন্ধান’ নামক পরিচ্ছেদে আবূ হুরাইরা কর্তৃক বর্ণিত (১৫৭৮নং) হাদীস বিদ্যমান। যাতে আছে, ‘‘প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও সম্পদ অপর মুসলিমের উপর হারাম।’’ ---আল হাদিস।