১৭৩১
রিয়াদুস সলেহিনعَنْ جابرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَال : قالَ رسُولُ اللهِ صلى الله عليه وسلم : «لا يُسْأَلُ بوَجْهِ اللهِ إِلاَّ الْجَنَّةُ» رواه أبو داود
জাবির (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সত্ত্বার দ্বারা জান্নাত ব্যতীত অন্য কিছু চাওয়া ঠিক নয়।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[আবু দাউদ] (আমি [আলবানী] বলছিঃ এর সনদটি দুর্বল। যেমনটি মুনযেরী প্রমুখ বলেছেন। দেখুন ‘‘মাজমূ‘ ফাতাওয়াল আলবানী’’ [১/২৩৪]। উল্লেখ্য আল্লাহর সত্বার দ্বারা কিছু চাইলে তাকে প্রদান করার জন্য রসূল [স] নির্দেশ দিয়েছেন মর্মে সহীহ্ হাদীস বর্ণিত হয়েছে। অথচ এ দুর্বল হাদীসে আল্লাহর সত্বার দ্বারা শুধুমাত্র জান্নাত চাওয়াকে নির্দিষ্ট করা হয়েছে। দেখুন ‘‘সহীহ্ আবী দাঊদ’’ [৫১০৮] ও ‘‘সিলসিলাহ্ সহীহাহ্’’ [২৫৩]।)