hadith book logo

রিয়াদুস সলেহিন: হাদিস ৯৬০

৭. রোগীদর্শন ও জানাযায় অংশগ্রহণ

رياض الصالحين

১/২১ পরিচ্ছেদঃ

হিতাকাঙ্ক্ষিতার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন, ﴿ إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ ﴾ [الحجرات: ١٠] অর্থাৎ “সকল ঈমানদাররা তো পরস্পর ভাই ভাই।” (সূরা হুজরাত ১০ আয়াত) তিনি নূহ আলাইহিস সালাম-এর কথা উল্লেখ করে বলেছেন, ﴿ وَأَنصَحُ لَكُمۡ ﴾ [الاعراف: ٦٢] অর্থাৎ “(নূহ বলল,) আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি (বা হিতকামনা করছি)।” (সূরা আ‘রাফ ৬২ আয়াত) তিনি হূদ আলাইহিস সালাম-এর কথা উল্লেখ করে বলেছেন, ﴿ وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ ﴾ [الاعراف: ٦٨] অর্থাৎ “(হূদ বলল,) আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা (বা হিতাকাঙ্ক্ষী)।” (সূরা আ‘রাফ ৬৮ আয়াত)
৯৬০
রিয়াদুস সলেহিন
সহিহ হাদিস
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « لاَ يَمُوتُ لأَحَدٍ مِنَ المُسْلِمينَ ثَلاَثَةٌ مِنَ الوَلَدِ لاَ تَمسُّهُ النَّارُ إِلاَّ تَحِلَّةَ القَسَمِ ». متفقٌ عَلَيْهِ
আবূ হুরাইরা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘যে কোন মুসলিমের তিনটি (নাবালক) সন্তান মারা যাবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না । কিন্তু (আল্লাহ) তাঁর কসম পূরা করার জন্য (তাদেরকে জাহান্নামের উপর পার করাবেন) ।’’
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
(বুখারী ও মুসলিম) (সহীহুল বুখারী ১০২, ১২৫১, ১২৫০, ৬৬৫৬, ৭৩১০, মুসলিম ২৬৩৪, নাসায়ী ১৮৭৬, ইবনু মাজাহ ১৬০৩, আহমাদ ১০৭২২, ১০৯০৩, ১১২৮৯)
আল্লাহর কসম পুরা করার ব্যাপারে তিনি বলেছেন,

অর্থাৎ তোমাদের প্রত্যেকেই তাতে প্রবেশ করবে ; এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত । (সূরা মারয়্যাম ৭১ আয়াত)
আর মু’মিনদের প্রত্যেকের জাহান্নামে প্রবেশ করার অর্থ জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত পার হওয়া । আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন । (আমীন ।)