hadith book logo

সহিহ তারগিব ওয়াত তাহরিব: হাদিস ৫৯

২. সুন্নাত অধ্যায়

صحيح ترغيب وطهريب

১/২ পরিচ্ছেদঃ

রিয়া থেকে সতর্কী করণ। কোন ব্যক্তি রিয়ার আশংকা করলে কি বলবে

৫৯
সহিহ তারগিব ওয়াত তাহরিব
সহিহ হাদিস
(صحيح) وَعَنْ العرباض بن ساَرِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنه سمع رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا إِلَّا هَالِكٌ. رواه ابن أبي عاصم في كتاب السنة بإسناد حسن
এরবায বিন সারিয়া (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে একথা বলতে শুনেছেনঃ “আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি (এমন দ্বীন ও সুস্পষ্ট প্রমাণের উপর) যার শুভ্রতা ও উজ্জলতা এত স্বচ্ছ, যার রাতও দিনের ন্যায় পরিস্কার।[১] ধ্বংশপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এ থেকে কেউ বক্রপথে চলে না।”
(ইবনু আবী আসেম কিতাবুস সুন্নাহ গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেন।)
(শায়খ আলবানী বলেন, হাদীছটি আরো বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইবনু মাজাহ ও হাকেম)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] অর্থাৎ- ধর্মের সকল বিষয় সুস্পষ্ট ও প্রমাণ ভিত্তিক, এতে কোনরূপ অস্বচ্ছতা ও সংশয় নেই। এতে সংশয় সৃষ্টি করার অবস্থা তা নিরসন ও প্রতিহত করার মতই। এদিকেই ইঙ্গিত করা হয়েছে “যার রাতও দিনের ন্যায় পরিস্কার’ বলে।