hadith book logo

সহিহ তারগিব ওয়াত তাহরিব: হাদিস ৫৭

২. সুন্নাত অধ্যায়

صحيح ترغيب وطهريب

১/২ পরিচ্ছেদঃ

রিয়া থেকে সতর্কী করণ। কোন ব্যক্তি রিয়ার আশংকা করলে কি বলবে

৫৭
সহিহ তারগিব ওয়াত তাহরিব
সহিহ হাদিস
(صحيح) عَنْ أبِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِكُلِّ عَمَلٍ شِرَّةً وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةً فَإِنْ كَانَ صَاحِبُهَا سَدَّدَ وَقَارَبَ فَارْجُوهُ وَإِنْ أُشِيرَ إِلَيْهِ بِالْأَصَابِعِ فَلَا تَعُدُّوهُ.
উক্ত হাদীছটি তিরমিযী এবং ইবনু হিব্বানও আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “প্রতিটি কর্মের একটি উৎসাহ-উদ্দীপনা থাকে। আর সে উদ্দীপনার মধ্যে আসে অবসন্নতা এবং বিরতী। উদ্দোমশীল সেই ব্যক্তি যদি মধ্যম পন্থা অবলম্বন করে এবং বাড়াবাড়ি ও শিথীলতা করে সঠিকভাবে আমল করে, তবে আমি তার সফলতার আশা করতে পারি। আর যদি তার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করা হয়। [১] তবে তাকে সৎ ব্যক্তির মধ্যে গণ্য করিও না।”
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] অর্থাৎ- ইবাদতে খুব প্রচষ্টা চালায়, আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করে, যাতে করে সমাজে আবেদ ও যাহেদরূপে পরিচিতি লাভ করে, ফলে লোকেরা তার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে- উমুক ব্যক্তি এরূপ এরূপ। তবে তাকে সৎ লোক হিসেবে গণনা করা যায় না। কেননা তার আমল লোক দেখানো ও পরিচিতি লাভের জন্য। [দ্রঃ তোহফাতুল আহওয়াযী ২৩৭৭ নং হাদীছের ব্যাখ্যা]