১
ইসলামি আকিদার বৈশিষ্ট্যসমূহ
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
প্রথমত : ইসলামি আকিদার ব্যাপকতা :
ইসলামি আকিদা মানব জাতির বাহ্যিক-আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যশীল ও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কি শরীর, বিবেক, আত্মা; কি আখলাক, চিন্তা, অনুভুতি; কি তার দুনিয়া ও আখেরাত সবার সাথেই ইসলামি আকিদার সম্পর্ক বিদ্যমান।
মুদ্দা কথা মানবজগত এবং মানব সংক্রান্ত কোন বিষয় নেই, যা ইসলামি আকিদা থেকে বিচ্ছিন্ন বা ইসলামি আকিদা তার থেকে ভিন্ন। এ আকিদা মানুষের প্রতিটি মুহূর্ত, সম্পাদিত কর্ম ও অন্তরে বিদ্যমান আবেগ-অনুভূতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।
পরিবর্তনশীল মানব জীবনের বিভিন্ন অবস্থাতেও এ আকিদার সফল বিচরণ লক্ষ্যণীয়। মানুষের অবস্থার প্রতিটি ধাপ ও প্রত্যেকটি স্তর ইসলামি আকিদার সাথে সম্পর্ক যুক্ত। যেমন:
১- ইসলামি আকিদা : আল্লাহর প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, ফেরেশতা, নবি-রাসূল, আসমানি কিতাব এবং ভাল-মন্দের তাকদিরের সমন্বিত বিশ্বাস-ই হচ্ছে ইসলামি আকিদা।
২- ইসলামি আমল : ইহকালীন ও পরকালীন উভয় জগতের সাথে সঙ্গতিপূর্ণ আমল-ই হচ্ছে ইসলামি আমল।
৩- ইসলাম মানব প্রকৃতির অনুকুল : মানুষের বাহ্যিক আচার-আচরণ, বিবেকের চিন্তা এবং আত্মার উপলব্ধিও ইসলামে ব্যাপকভাবে আদ্রিত।
৪- ইসলাম ঐক্যের প্রতিক : ইসলামের দৃষ্টিতে ব্যক্তি, সমাজ, জাতি ও দেশ সবই এক ও অভিন্ন।
৫- ইসলাম পারস্পরিক সম্পর্কের সুদৃঢ় বন্ধন : নিজ সত্তা, আল্লাহ ও অন্য সবার সঙ্গে নিবিড় সম্পর্কের বিধানই হচ্ছে ইসলামি আকিদা। এতে পারিবারিক ও সামাজিক বন্ধন, মুসলমানদের নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক, মুসলমান-অমুসলমান সর্ম্পক এবং মানবজাতি ও বিশ্ব জাহানের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করণ ও পরস্পরের মাঝে ভারসাম্য রক্ষা করণের মূলনীতি ও রূপরেখা বিদ্যমান রয়েছে।
ইসলামি আকিদার ন্যায় এত ব্যাপক ও উদার আরেকটি মতবাদের অস্তিত্ব অন্তত এ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। প্রকৃত পক্ষে কেবলমাত্র ইসলামি আকিদাই অস্তিমান প্রতিটি বস্ত্ত ও তার বিধি-বিধানকে অন্তর্ভুক্ত করেছে ব্যাপক হারে।