hadith book logo

ফাতাওয়া আরকানুল ইসলাম-৪ সাওম

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

প্রশ্ন: (৪২৬) সাওম আদায়কারী কুলি করা বা নাকে পানি নেওয়ার কারণে যদি পেটে পৌঁছে যায়, তবে কি তার সাওম ভঙ্গ হয়ে যাবে?

উত্তর: সাওম আদায়কারী কুলি করা বা নাকে পানি নেওয়ার কারণে যদি অনিচ্ছাকৃতভাবে পানি পেটে পৌঁছে যায়, তবে তার সাওম ভঙ্গ হবে না। কেননা এতে তার কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ বলেন,

وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ

“ভুলক্রমে তোমরা যা করে ফেল সে সম্পর্কে তোমাদের কোনো গুনাহ নেই। কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন।” [সূরা আল-আহযাব, আয়াত: ৫]