১
ফাতাওয়া আরকানুল ইসলাম-৪ সাওম
লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৯
প্রশ্ন: (৪৩৭) সিয়াম কাযা থাকলে শাওয়ালের ছয়টি সাওম রাখার বিধান কী?
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ»
“যে ব্যক্তি রামাযানের সাওম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সাওম রাখবে, সে সারা বছর সাওম রাখার প্রতিদান লাভ করবে।” [সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: শাওয়ালের ছয়টি সিয়াম রাখা মুস্তাহাব।] কোনো মানুষের যদি সাওম কাযা থাকে আর সে শাওয়ালের ছয়টি সাওম রাখে, সে কি রামাযানের পূর্বে সাওম রাখল না রামাযানের পর।
উদাহরণ: জনৈক লোক রামাযানের ২৪টি সাওম রাখল। বাকী রইল ছয়টি। এখন সে যদি কাযা আদায় না করেই শাওয়ালের ছয়টি সাওম রাখে, তাকে কি বলা যাবে সে রামাযানের সাওম পূর্ণ করার পর শাওয়ালের ছয়টি সাওম রাখল? কেননা সে তো রামাযানের সাওম পূর্ণই করে নি। অতএব, রামাযানের সাওম কাযা থাকলে শাওয়ালের ছয় সাওমের প্রতিদান তার জন্য প্রমাণিত হবে না।
অবশ্য আলিমদের মধ্যে মতবিরোধ রয়েছে, কারো সাওম কাযা থাকলে তার জন্য নফল সাওম জায়েয কি না? কিন্তু আমাদের এ মাসআলাটি এ মতবিরোধের অন্তর্ভুক্ত নয়। কেননা শাওয়ালের ছয়টি সাওম রামাযানের সাথে সম্পর্কিত। যে ব্যক্তি রামাযানের সাওম পূর্ণ করে নি তার জন্য উক্ত ছয় সাওমের সাওয়াব সাব্যস্ত হবে না।