১
বিদায় মাহে রমযান...কিছু ভাবনা...
লেখকঃ ইকবাল হুছাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
রমযানের পর সালাত
রমযান মাসে দিনের সাওমের মতো রাতের সালাতও আল্লাহ তা‘আলার বিশেষ নি‘আমত। রমযান শেষ হয়ে গেলে যেমন প্রকৃত মুমিন বান্দাদের সাওমের ধারা শেষ হয়ে যায় না; বরং বিভিন্নভাবে অব্যাহত থাকে। অনুরূপভাবে রমযানের রাতগুলো শেষ হয়ে গেলেও প্রকৃত মুমিন বান্দাদের রাতের ইবাদত তথা সালাত, দো‘আ, যিকির ইত্যাদি শেষ হয়ে যায় না; বরং তাও অব্যাহত থাকে। কেননা বছরের প্রতিটি রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য ও আমলের মাধ্যমে নফল সালাত পড়ার বিষয়টি প্রমাণিত হয়।